কবিতা মৃত গাছ
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ প্রকৃতি ও সমাজের স্বপ্ন
সময় ০৭ইজুলাই২০১৯
লিখার স্থান মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ ,ভারতবর্ষ
কবিতার বিষয় প্রকৃতি

পৃথিবীর বুকে জন্ম নেওয়া
গাছেদের করুন অবস্থা
দাঁড়িয়ে আছে আপন গতিতে
সবুজের মাঝে কংক্রিটের স্তূপে।
বিশাল অট্টালিকার পাতালপুরী
এই তো আমাদের সোনারতরী
দেহহীন বাগান বাড়ি
চলে যায় ভবের কলি।
লাগিয়ে ছিলাম গাছের সারি
হয়ে গেছে ধ্বংসে বলি,
নেই কোনো জায়গা
আছে শুধু......!
বেঁচে ছিল একটি গাছ
গিয়ে ছিলাম গ্রামে
এসে দেখি নেই আর!
হয়ে গেছে মৃত আজ।
পৃথিবীর বুকে জন্ম নেওয়া
গাছেদের করুন অবস্থা
শিল্পের কালো ধোঁয়া
করেছে গাছেদের শান্ত,
এই তো আমাদের মৃত গাছ।।

০৭/০৯/২০১৯

guest
0 Comments
Newest
Oldest Most Voted