কবিতা ভাবনা
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ জ্বলন্ত নীল ডায়েরি
সময় 25th MAY 2021
লিখার স্থান মোবারকপুর, নদীয়া
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

ভাবনা
– অভিজিৎ হালদার
আমি মেঘের কোণে স্বপ্ন আঁকি
আকাশের জ্বাজ্জল্যমান তারার দেশে দেশে।
আমি দেশ দেখি হাতের মুঠোয়
মানুষের সব চোখে চোখে।
অচেনা এক পথের বাঁকে
মন হারিয়ে যায় ঘাসে ঘাসে।
নিভে যায় ঘন কালো রাত
শুকনো পাতার শিরায় শিরায়
বিষাক্ত বাতাসের রেখায় রেখায়,
জমে কত শিশির বিন্দু
কাঁটা গোলাপের পাতায় পাতায়।
আমার মনের ভাবনা’গুলো
ছুঁতে চাই পাহাড় চূড়া
অতীত বনানীর গাছের ডালে ডালে
পুণ্য হবে সকল কবিতা।
আমি পাথরের বুকে ছবি আঁকি
নীল সমুদ্রের ঢেউয়ের রাশিতে রাশিতে।
আমি রাত’কে দিন ভাবি
তখন চাঁদ হয়ে যায় সূর্য;
লিখি যখন হাতের কলমে
পুরাতন দিনের চিঠি হয়ে
নাম ঠিকানা একই রেখে
মরুর দেশে চিঠি পাঠিয়ে।
মনের সব অব্যক্ত ভাবনা’গুলো
স্মৃতি হয়ে জমা থাকে
জ্বলন্ত নীল ডায়েরির পাতায় পাতায়।।

২৮/০৫/২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted