| কবিতা | নীল ডায়েরির কবিতা-৩১ এ |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | নীল ডায়েরির কবিতা |
| সময় | 24TH FEBRUARY 2022 |
| লিখার স্থান | মোবারকপুর, নদীয়া |
| কবিতার বিষয় | জীবনমুখী |
নীল ডায়েরির কবিতা-৩১ এ
– অভিজিৎ হালদার
জন্ম বহু জন্ম
পৃথিবীর বহু জন্ম আগে
যে পথে আলো জ্বালিয়েছি
সেই পথ আজ ভারাক্রান্ত ব্যারিকেডে।
শহরে খুন-খারাপ আন্দোলনের মিছিল
চাই শুধু রক্ত আর যেন কিছু নয় ;
বসন্ত যেন শোকমিছিল
কৃষ্ণচূড়ার লাল ফুল হারিয়ে গেছে
বিবেকের রণযুদ্ধে ।
হারিয়ে গেছে সমাজের চেতনা
রাত জাগা নীল বেদনায়
কাগজের নৌকা ভেসে চলে।