কবিতা নীল ডায়েরির কবিতা-২৭
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ নীল ডায়েরির কবিতা
সময় 4TH FEBRUARY 2022
লিখার স্থান মোবারকপুর, নদীয়া
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

নীল ডায়েরির কবিতা-২৭
– অভিজিৎ হালদার

বসন্ত মেঘের পালক ছড়িয়ে
এসেছিলাম আমি এই ফাগুনে
নিদারুণ ভাবে প্রেমের সংকল্প নিয়ে।
আদি কাল ধরে এখানে আঁখর পেতেছি
আকর্ষণের পাতাকে মেলে ,
ফাগুনে ফুঁটেছে ফুল
ঝড়ো হাওয়াকে মান্যতা দিয়ে
এখনও স্টশনের ল্যাম্পপোস্ট
আজো সেখানেই দাঁড়িয়ে আছে
ঝলসানো রোদ্দুরে।

এখানে ছায়া ফেলেছে মনুমেন্টগুলো
তাজা রক্তের ব্যথিত হৃদয়ে –
মনে হচ্ছে তাঁরা ফিরে গেছে
গ্রীষ্ম আসার প্রাককালে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted