কবিতা নীল ডায়েরির কবিতা-২৬
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ নীল ডায়েরির কবিতা
সময় 3RD FEBRUARY 2022
লিখার স্থান মোবারকপুর, নদীয়া
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

নীল ডায়েরির কবিতা-২৬
– অভিজিৎ হালদার

বসন্ত আসতে চলেছে বিষন্ন ফাগুনে
রক্তচিহ্ন আমার চলার পথে পথে
বিরক্ত বিরচিত সংকল্প
বারে বারে বিরোধ কে ডেকে আনে,
আমি বিরাম-চিহ্ন এঁকেছিলাম ব্যস্ত শহরে
বর্ণ-বিবর্ণ দেওয়ালের বিলম্বে।
কারা যেন দ্বিমত করেছিল
ভিন্ন-অভিন্ন বিশ্বাসী শক্তিকে কেড়ে নিয়ে।

নিরন্ন অভাবে যাদের পথ হলো শেষ
তাঁরা কি নিরর্থক হবে নিমেষে !
নচেৎ ফাগুনের পরে ঝরে যাবে
নিদারুণ অভিমানকে সঙ্গে নিয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted