কবিতা নীল ডায়েরির কবিতা-২৪
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ নীল ডায়েরির কবিতা
সময় 1ST FEBRUARY 2022
লিখার স্থান মোবারকপুর, নদীয়া
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

নীল ডায়েরির কবিতা-২৪
– অভিজিৎ হালদার

পরিণাম কোন সে পরিমাণ
যাদের অক্ষর হারিয়েছিল দারিদ্র্যে
প্রলুব্ধ হয়েছিল যাদের আবির্ভাব
আপামর জনসমাজের সম্মুখে ;-
আহ্বান কোন সে আহ্বান
যারা লব্ধ হয়েছিল জনসমাজে
তাঁরা কি মুগ্ধ হতে পেরেছিল
মানুষের রক্ত চুষে খেয়ে।

চিলেকোঠার ছাদ ধ্বসে গেল একনিমেষে
আমাদের ঘোরতর বিপদ এখন নির্বিশেষে
‘শূন্য’ প্রান্তরে বালুরাশির প্রহরা
নির্ভয়ে হাত বাড়িয়ে মৃত্যুকে ডাকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted