কবিতা নীল ডায়েরির কবিতা-২১
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ নীল ডায়েরির কবিতা
সময় ২৮শে জানুয়ারী ২০২২
লিখার স্থান মোবারকপুর, নদীয়া
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

নীল ডায়েরির কবিতা-২১
– অভিজিৎ হালদার

মুছতে কি চাই সমস্তকিছু
যা কিছু পারি তাহা তো নয়!
যদি হাত বাড়িয়ে ছুঁতে পারি
আকাশের নাগাল, তবে কি
আকাশকে নামানো যাবে নীচে!
কল্পনার আড়ালে কাগজের ভাঁজে ভাঁজে
কার ছবি আঁকতে চেয়েছি দিনে রাতে
সে কি বলতে পারি কখনো;
যদি নিদারুণ ভাবে ভেঙে পরি
ভালোবাসার পশ্চাৎ দিগন্তে
তবে কি নক্ষত্র জ্বলবে আর
না কি বিরহ জাগবে তারার রাত্রি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted