কবিতা ডাকচিঠি -২৮
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ ডাকচিঠি
সময় ১৭ই জানুয়ারী ২০২৩
লিখার স্থান মোবারকপুর, নদীয়া
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

ডাকচিঠি -২৮
– অভিজিৎ হালদার

এভাবেই সবকিছুই শেষ করে দিতে পারি
ধুলো কিংবা বারুদের স্তূপের মতো
আবারও প্রচুর অভিমানী কল্পনা শূন্য হৃদয়ে জমে।
নক্ষত্র উপগ্রহের মাধ্যমে দিকভ্রান্ত পথিকের মন ভালো নেই – পোড়া ছাইয়ের গন্ধ চোখের জল পুলকিত হয় অন্তরের ব্যথার প্রবৃত্তি হৃদে।

মনে পড়ে যায় ছেলেবেলার ছেলেমানুষী
হারিয়ে হারিয়ে শৌণিত চিত্রের বর্ণবাদী ব্যঘাতে ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted