কবিতা ডাকচিঠি -৩০
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ প্রকৃতি ও সমাজের স্বপ্ন
সময় ৭ই সেপ্টেম্বর ২০১৯
উৎসর্গ সমস্ত নাগরিকদের প্রতি
লিখার স্থান মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ ,ভারতবর্ষ
সম্পৃক্ততা শিক্ষার প্রগতি কে বাড়াতে হবে, সকলকে শিক্ষার আলোয় আলোকিত করে এক সুন্দর শিক্ষিত পৃথিবী গড়তে হবে।
কবিতার বিষয় জীবনমুখী
1/5 - (1 vote)

ডাকচিঠি -৩০
– অভিজিৎ হালদার

আজীবন আমি জ্বলছি বলে
কিছু লিখতে শিখলাম
অনেক কিছু যা বলার নয়
অজস্র জন্ম ধরে আমি পথ হাঁটছি পৃথিবীর পথে।

মানুষের জন্য দুঃখ করতে হলে
অনেক আগেই দুঃখে মারা যেতাম —

আজীবন আমি জ্বলছি বলে
কিছু বলতে শিখলাম
সমস্ত পৃথিবীই যেন ঘুণ ধরা
আমি মৌমাছিদের বারণ করলাম ফিরে আসতে
তারা ফিরে আসলো ব্যর্থতা নিয়ে।

আমি পাখিদের বারণ করলাম গান গাইতে
তারা গান থামিয়ে দিলো —
অজস্র জন্ম ধরে এভাবেই এগিয়ে যাচ্ছি
ধ্রুবতারার হৃদয় নুয়ে
জীবনের কক্ষপথ পরিবর্তন করলাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted