কবিতা অবকাশ -৬
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ অবকাশ
সময় ২৬শে আগস্ট ২০২৩
লিখার স্থান মোবারকপুর , নদিয়া
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

বিবর্ণ আঙ্গুলে ভালোবাসা নেই যেন বিষাদ সিন্ধু
পাখিদের জন্ম তো মানুষের জন্ম নয়!
ভাগ হয়ে যাওয়া হৃদপিন্ড কাঁদের বসতভূমি !
চোখের নিমেষে সব হারিয়ে যায় যেন তুলসী পাতার জল

সূর্য দাগ অমাবস্যা রাত্রি
বিরুদ্ধ ভালোবাসা – সঙ্গহীন শিরা উপশিরা
ঈগলের ডানায় আইন, শাসন তো ব্যাভিচারী নয় !

আমার বিবশ চোখ জানে না যোগ বিয়োগের নিয়ম
সম্পূর্ণ ছেড়ে যাওয়া জনহীন নয়!
মানুষ ভুলে যায় ঋণ ভুলে যায় চোখের লুক্কায়িত দাগ।

খোলা চোখে গল্প নেই সংগ্রাম
তুচ্ছ উন্মীলনে ব্যঘাত হয় মন।

২৬.০৮.২০২৩
Copyright Reserved

guest
0 Comments
Newest
Oldest Most Voted