| কবিতা | অমোঘ প্রেমকাব্য-১ |
| কবি | ইমদাদ হাসান ইয়ামিন |
| সময় | ১৬ জুন ২০২০,বিকাল |
| লিখার স্থান | মোহাম্মদপুর,ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
চল না প্রেম করি?
আম্মু বকবে
আরে চলো তো প্রেম করি,
রচনা করি এক অমোঘ প্রেমকাব্য।
না! আম্মু বকবে!
তাহলে,বকা শুনবে,
-ইশ্ কেন শুনব?
কারণ,তুমি আমায় ভালোবাসো।
আমি কখনো বলেছি?
যে ভালবাসা উদীরিত হয়, তা ভালবাসা নয়।
ভালবাসা নির্মল,প্রান্তঃস্মরনীয় বস্তু তা প্রকাশ্য নহে,
অনুভবে কল্লোহিত থাকে।
তোমার অনুভবে আমি,আমার অনুভবে তুমি।
অনুভবের ভাবই ভালবাসা।
না আমি অনুভব করি না।
কর, শুধু লাজের চারদেয়ালে স্তব্ধ,
সুভাষিণী তোমার গলা কাঁপছে!
জড়ত্ব কাজ করছে তোমার গহীনে,
রৌদ্রস্নান বিকেলে মিথ্যে প্রেমের রচনা করতে তুমি ব্যর্থ,
প্রেমোদক অপরাহ্নে রচিত করব এক অমোঘ প্রেমকাব্য।
থমকে গেলে কেন সুভাষিণী? কিছু বল?
চুপ করে থাকবে প্রিয়তমেষু?
তোমার হৃদয়ের মন্দিরে আমার প্রবেশের ছাড়পত্র মঞ্জুর করো,
অর্পণ করো আমার ভালোবাসার প্রণয়।
চুপ কেন শর্বরী?
হ্যাঁ প্রিয় আমি তোমার হৃদয়শ্বরী।
প্রনয় করব আমরা এক অমোঘ প্রেমকাব্য
