বাংলা কবিতা, আমি তোমাকে ভীষণ ভাবে জানি কবিতা, কবি মুহতাসিম তকী | কবিতা অঞ্চল
কবিতা আমি তোমাকে ভীষণ ভাবে জানি
কবি মুহতাসিম তকী
সময় ১০ মে,২০২০
লিখার স্থান ইসলামবাগ, রংপুর
কবিতার বিষয় বিরহ
5/5 - (1 vote)

আমি জানি মেয়ে,
তোমার রাত বিছানায়
আর কবিতা থাকে না কোনো।
তোমার শিৎকার জুড়ে
থাকেনা কোনো প্রেম।

আমি জানি,
একটা বিকেল চায়ের কাপেও
কতোটা একলা তুমি।

তোমার দামী চাকুরে বরের
হুইস্কির আসরে তোমার জায়গা হয় মেয়ে?
তোমার মনে পড়ে,
আমাদের সস্তার সিগারেট,
একটা কাপে ভাগ করে খাওয়া চা?

আমি জানি তোমার কোনো কিছুই আগের মতো নেই,
তুমি সিগারেট ধরালেও শুনতে হয়,
মেয়ে হয়ে সিগারেট খাচ্ছিস?ছিহ!

আমি তোমাকে ভীষণ ভাবে জানি,
তোমার তো মাঝরাত জুড়ে প্রেম পেয়ে যাবার অভ্যাস।
এতোটা প্রেমহীতার দেয়ালে,
কিভাবে দম ফেল তুমি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted