বাংলা কবিতা, বুকের ভেতরে বারুদ কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা বুকের ভেতরে বারুদ
কবি সন্ধি মুহিদ
সময় ২৭.০৭.২০১৪
লিখার স্থান ফার্মগেট, ঢাকা
কবিতার বিষয় বিরহ
4.5/5 - (2 votes)

তুমি জানতে চেয়েছো
ক্যানো এত করি জ্বালাতন।

বলি শোনো, বুকের ভেতরে বারুদ
দাউদাউ করে জ্বলে নিত্যি,
খুব জ্বালাতে ইচ্ছে করে।
খুব পোড়াতে ইচ্ছে করে।

যে আগুনে আমি পুড়েছি,
সে আগুনের লেলিহান স্বাদ
এখনো লেগে আছে লালায় আমার।
তোমাকেও করবো ভাগীদার।

বুকের ভেতরে বারুদ,
তোমার ঠোঁটেই আগুন-কাঠি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted