বাংলা কবিতা, তোমার বুকে আবারো কবিতা, কবি তিলক দাস | কবিতা অঞ্চল
কবিতা তোমার বুকে আবারো
কবি তিলক দাস
সময় এপ্রিল ০৮, ২০২০
লিখার স্থান মোহাম্মদপুর, ঢাকা
Review This Poem

খুব অস্বস্তি লাগছে
মনে হচ্ছে তোমার বুকের মাঝে পিষ্ট হই
নিজেকে বারবার গড়ি আর ভাঙি
তোমার বুকে ঘুমের বই হয়ে ঘুমিয়ে পড়ি
তোমার কানেরদোল খুলে চুমু এঁকে দিবো
কাচের চুড়ি চিৎকার দিবে ভালোবাসি বলে
তুমি কি বুঝ!
তুমি কি জানো!
এমন হাজারটা রাতের কয়েক লক্ষ মিনিট অঘুমা!
চাঁদ যখনি উঠে আমাকে দেখে দেখে সে বিরক্ত!
তারারা নাকি মিটিমিটি আলো দিতে ভুলে গেছে!
মেঘেরা উড়ে যায় এদিক সেদিক না দেখে আমায়
ওতো আফসোস করে কি লাভ বলো,
হারিয়ে যাওয়া ভালোবাসাটা কি অঘুমা আছে?
ওকেও কি চাঁদ বিরক্তির নজরে দেখে?
তোমার মেরুন শাড়ি আর
কালো ব্লাউজে প্রেম লিখেছিলাম
এখনো কি আছে নাকি ব্লাউজের হুক নেই
মেরুন শাড়িটাও পুরনো তাই ফেলে দিয়েছ?
ঘুম, একদিন ঘুমিয়ে যাবো চিরদিনের ঘুম
তারপর একদিন চলে আসবো
তখন পাসপোর্ট লাগবেনা ভিসা লাগবেনা।
মেরুন শাড়ি আর কালো ব্লাউজে চন্দ্রিমাতে
ওখানে তুমি খোঁজে বেড়াবে প্রেমাত্মাকে।
তুমি কি বুঝ!
তুমি কি জানো! আসবো!
কবিতা লিখে যাবো
তোমার বুকে আবারো!

guest
0 Comments
Newest
Oldest Most Voted