বাংলা কবিতা, দীর্ঘ পথ কবিতা, কবি ফয়সাল আহমেদ | কবিতা অঞ্চল
কবিতা দীর্ঘ পথ
কবি ফয়সাল আহমেদ
সময় ২১ এপ্রিল, ২০২০
লিখার স্থান সাভার, ঢাকা

ঠোঁটে সিগারেট
হাতে তোমার হাত,
পড়নে তোমার বেগুনি-নীল শাড়ি
ইচ্ছে হয়না ফিরতে আজ বাড়ি।

রাস্তাগুলো ফাঁকা
আমি আর তুমি একা,
চলো হাঁটতে থাকি
এ পথ আরো অনেকটা বাকি।

তুমি শক্ত করে জড়িয়ে ধরবে হাত
আমি থমকে যাবো হঠাৎ,
তুমি চাইবে এ পথ যেনো দ্রুতই শেষ হোক
আমি চাইবো যেনো আরো কিছুটা বাকি থাকুক।

চলতে চলতে তুমি যখন খুব ক্লান্ত
আমি তোমায় বলবো ‘আরে এইতো শেষ প্রান্ত’,
তখন তুমি বলবে আমায় ‘আর কিছুক্ষণ থাকি’
আমি ফের বলবো তোমায় ‘বেলার নেই যে বাকি’।

তুমি তখন মুখ ফুলিয়ে
দিয়ে দিবে বিদায়,
আমিও তো কম যাইনা
হাঁসিটা ঠিকই করে নিবো আদায়।

সন্ধ্যে ঘনিয়ে আসছে,
আজ হয়তো শেষ হয়েছে
কাল হবেনা শেষ,
কাল তুমি থাকতে চাইলে
মানিয়ে নিবো বেশ।

তোমায় আর বলবোনা কো
আজ না হয় আসি,
কাল তোমায় ঠিকই বলবো
কতটা ভালোবাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted