বাংলা কবিতা, তিক্ততার আস্বাদন কবিতা, কবি কামরুন্নাহার স্মৃতি | কবিতা অঞ্চল
কবিতা তিক্ততার আস্বাদন
কবি কামরুন্নাহার স্মৃতি
সময় এপ্রিল, ১৮, ২০২০
লিখার স্থান পীরগাছা, রংপুর।
কবিতার বিষয় বিরহ
Review This Poem

রংধনুর রং মলিন করে,
বাতাসে উড়িয়ে একমুঠো বিবর্ন ছাই;
দাড়িয়ে বাস্তবের বিশাল চত্বরে।
ভাবি শুধু নির্বাক মনে;
এ কোন মোহ-মায়া জড়িয়ে রেখেছে আষ্টে-পৃষ্টে!
আর কিছু লাগেনা মনে,
শরীর যেন নিস্তেজ রক্তশূণ্য
চিন্তারাও আজ অবসাদগ্রস্ত- আর মন বিষন্ন।
ঝাপসালো জীবনে শুধু অশ্রুর ক্ষরণ,
অন্ধকার যেন আলোকে করেছে হরণ।
আর জাগেনা দোলা,লাগে না যে ভালো,
মরণ যেন তীব্র ঝাঁযালো।
প্রতি নিশিতে তন্দ্রার ঘোরে হয় স্বপ্ন হরণ,
তাই টেনেছি পর্দা ও জীবনের পানে;
দিয়েছি আবরন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted