বাংলা কবিতা, নক্ষত্রের নিশিপ্রদীপ নিভেছে কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা নক্ষত্রের নিশিপ্রদীপ নিভেছে
কবি সন্ধি মুহিদ
সময় ১৯.০৭.২০১৪
লিখার স্থান ফার্মগেট, ঢাকা
কবিতার বিষয় বিরহ
5/5 - (1 vote)

আমার লালাগ্রন্থি নির্দোষ।
মুখেঠোঁটে আর কোনো বিষ নেই।
মুখের মাঝে মিলিয়ে গেছে
তোমার ঠোঁটের স্পর্শ।

বারান্দায় পোষা নয়নতারা
শুকিয়ে মলিন হয়েছে।
তারপর কেটে গেছে রাত।
বুকের ভেতর সাত-
সাতটি নরক নেমে এসেছে।
কিন্তু আমার দরোজায়
এখনো তোমার ছায়া পড়েনি।

বকুলের দল ঝরে গেছে,
নক্ষত্রের নিশিপ্রদীপ নিভেছে।

বুকের ভেতর কার হাহাকার?
উত্তর খোঁজে বুনো পথিক
তোমার চোখের আলোয় সঠিক
পথ দেখেছি আমি।

একদিন এক ফাগুন রাতে
শেষ কি হবে এই হাহাকার?

guest
0 Comments
Newest
Oldest Most Voted