| কবিতা | কর্কটক্রান্তিতে বসবাস |
| কবি | নাঈম আহমেদ |
| সময় | ৫ এপ্রিল ২০১৬ |
| লিখার স্থান | শিয়ামেন,ফুজিয়ান প্রদেশ, চীন |
কর্কটক্রান্তি রেখায় আমার বসবাস,
হোক তা তোমার থেকে হাজার মাইল দূরে।
এখানেও পলাশ-শিমুল এ রক্তাভ হয় চারদিক।
বৈশাখ আগমনী বার্তা ছড়িয়ে যায়।
আমার ঘর্মাক্ত দেহ প্রশান্তি খোঁজে,
সমুদ্রান্তর পেরিয়ে তোমাকে ছুঁয়ে আসা-
দখিনা শীতল বাতাসে।
