| কবিতা | কাব্যবতীর দায় |
| কবি | খন্দকার মঈন হোসেন |
| উৎসর্গ | Nafisa Akter Chumki |
| লিখার স্থান | ধানমন্ডি লেক |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম |
কাব্যবতী, তুমিই দায়ী এই গাঁজার কশ সেবনে,
তোমার নীরবতা জমে আছে আমার প্রতিটি দহনে।
সারাদিন খোঁজ নাওনি, তবু অভিমান করিনি,
শুধু তোমাকে ভুলে থাকার অপরাধে নিজেকেই ধরেছি ঋণী।
ধোঁয়ার কাছে চেয়েছিলাম বিস্মৃতির সামান্য আশ্রয়,
অথচ প্রতিটি কুণ্ডলীতে তোমার মুখেরই উদয়।
চোখ লাল হয়েছে, মন হয়নি নির্লিপ্ত,
নেশা যত গভীর হয়েছে, তুমি হয়েছ তত স্পষ্ট।
কাব্যবতী, তোমার বিরুদ্ধে অভিযোগ নেই কোনো,
তুমি তো কথা দাওনি, প্রতিদিন খোঁজ নেবে এমনও।
শুধু আমার অপেক্ষাগুলো বড় বেয়াড়া স্বভাবের—
অধিকারহীন হয়েও বসে থাকে তোমার দুয়ারে।
আজ বুঝেছি, নেশা মানুষকে ভুলিয়ে দেয় না সব,
কিছু কিছু অনুপস্থিতি হয়ে ওঠে আরও অনুভব।
কাব্যবতী, ধোঁয়া মিলিয়ে গেলে বাতাস ফিরে আসে,
অথচ তুমি না এসেও থেকে যাও প্রতিটি নিশ্বাসে।