| কবিতা | মশারি |
| কবি | অরূপ র. আচার্য্য |
| উৎসর্গ | হাংরি আন্দোলন |
| কবিতার বিষয় | প্রতিবাদ, রূপক |
কম্বলের উম বেধ করে, মশারির ভেতর শীতে কাঁপছে
অনেকদিন পর ভাত, আপনাকে দেখতে হচ্ছে
দেখতে হচ্ছে তাই বোধহয় দেখবে আজ ওই দুটি দেহ
প্রেম-প্রেম খেলা আরও, জন্মান্ধ এই দেশে দুটি মানব-মানবী
অন্নের অভাবে কেবল পায়খানা খেয়ে কাটাতে হয়েছে,
ফুরিয়েছে তাও,বনবিবির উৎপাদিত জল
পেচ্ছাবে মেটাতে হয়েছে তৃষ্ণা
তবুও চুপ, কি নিদারুণ ভালো লাগা ওই যে সমুদ্র
নোনতা অথচ নোনতা বিস্কিট চায়ে ডুবিয়ে,
ভোরের পত্রিকার প্রথম পাতার একটি ধর্ষণ খবরে
হ্যাঁ পৃথিবী, সমাজ তোমাদের সকলের উদ্দীপনা জাগে
কি শিল্পে ব্লাউজের ফিতা খুলল?
ওরা চুপ করে ছিল, তাই বোধয় ঝরে গেল টের পায়নি
বহুক্ষণ এলোমেলো লাইন লিখে একটি সিগারেট ঠোঁটে
আমি কড়া নাড়ছি, কড়া নাড়ছি মা; দরজা একটু ফাঁক কর
আমি সেঁধিয়ে যেতে চাই তোমার বুকে মা, আমার সাহস নেই ওই পায়খানা খাবার
শিল্পের কারণে পেচ্ছাব মুখে নিয়ে আমি কাঁটাতে চাই না মা, বাকিটুক জীবন
আমি ওদের মতন হব; ঠিক ওদের মতন কাপুরুষ