| কবিতা | স্থিতধী |
| কবি | পংকজ পাল |
| সময় | মার্চ,২০২৬, বিকেল। |
| উৎসর্গ | সহধর্মিণী |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| সম্পৃক্ততা | সমসাময়িক |
| কবিতার বিষয় | সমসাময়িক |
স্থিতধী
পংকজ পাল
ঝঞ্ঝাবাতে চঞ্চল চরণে করিও না বৃথা উদ্বেগ,
লঙ্ঘিও না সহসা আত্মনিয়ন্ত্রণের পরিমাপক বেগ।
থরথর কম্পমান মেদিনী, অবিরত অশনি-আঘাত,
তুমি নিশ্চল রবে, আঁকড়ি ধরো দৃঢ় স্থূণ-এর গাত।
যখন শান্ত হইবে রুদ্র আকাশ, থামিবে ঝঞ্ঝাঝনৎকার,
ধূলিধূসরিত ধরায় জাগিবে নবীন আলোক-অনিবার।
তখন আলস্য ত্যজি উঠিবে দাঁড়ায়ে স্বীয় মহিমায়,
বিস্রস্ত সর্বস্ব কুড়ায়ে লইবে পরম যত্নে, ধীরতায়।
এলোমেলো অবিন্যস্ত স্মারক সাজায়ে মনের মণিকোঠায়,
পুনরায় রচিবে জীবন-কাব্য অদম্য জিজীবিষায়।