কবিতা আমি কি হতে চাই।
কবি সমুদ্র দাস
উৎসর্গ For the youth
লিখার স্থান Dhaka
Review This Poem

আমি কি হতে চাই?
ওই দূরে কি উড়তে চাই?
ওই চিলের মত, আপন জগতে রাজা হয়ে
ঐ পিঁপড়াদেরও তো আছে স্বাধীনতা
যে যার জন্য মতো আপন কাজে মাতে
কই আমার তো নাই
যা চাইনা করিতে
তাই করতে, আমার ঘুম নাই
করছি তাও, জানিনা কেন?
আসলে কি নিজের জন্য?
নাকি কারো সম্মানের জন্য?
জানি না কেন?
নিজের আত্মসত্তা আজ রেখেছি তিমিরে
জানিনা কোন ঋণের ভারে?
নিজের স্বাধীনতা বিসর্জনে
আমি মেতেছি কি উল্লাসে ?
নিজের শক্তি, নিজের শিল্পকে মেরে
আমি কি করেছি জয়?
নাকি ঘটেছে পরাজয়?
ঐ বৃষ্টিও নাকি আপনার নিয়মে ঝরে।
কই আমি তো পারি না
ঈশান কোনে জ্ঞানের আলো জ্বালি না।
আমাদের পরিয়েছে যে বেড়ি
বন্ধনে কি সৃজনশীলতা আসে?
বন্দি পাখি কি কখনো আনন্দে ভাসে?
ও তো তোতা পাখি
অনুকরণই ওর বৈশিষ্ট্য
আকাশ ও চেনে নাকি
নতুন রঙে ভাসে নাকি
যে চেনেনি মুক্তির স্বাদ
সে শুধু সোনায় বসানো খাদ।
ওটা দিয়েছ হার গড়ি
তব ওর দাম নেই এক কড়ি।
বেরিয়ে এসো তরুণ, বেড়াজাল চিরে
নতুন পথের নিশান দেখা যায় ঐ শহরে।
গুরুত্ব কর আপন স্বপ্ন, সময় দাও সৃষ্টিতে
কারো স্বপ্নে হইওনা মাতাল।
নইলে হারাবে তিমির পথে
সবাই সবকিছুর জন্য নয়
বৃথা গিয়ে এনো না ভয়।
যা করতে মনে লাগে তৃপ্তি
তাই কর হে জাগ্রত শক্তি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted