| কবিতা | শ্যামা তুমি মাতৃরূপে |
| কবি | বিজন বেপারী |
| কবিতার বিষয় | অন্যান্য, রূপক |
আলোর ঝিলিক রঙের ঝিলিক
লাল নীল হলুদ বাতি
আসছে আবার মা যে আমার
জাগি দিন আর রাতি।
কেউ বা বলে কালো নাকি
খোঁজে ক’জন ভালো
শ্যামা তুমি মাতৃরূপে
রাতের পরে আলো।
মাগো তোমার ছেলে-মেয়ে
চায় যে আশীষ দয়া
অসুরগুলোর ঘাড় ভেঙ্গে দাও
হাসুক আমার জয়া।
এই পৃথিবী বাঁচুক আলোয়
হাসি খুশি গানে
হাসবে ভূমি আসবে তুমি
সন্তানেরই টানে।