| কবিতা | লেজ থেকে মুণ্ডু |
| কবি | পংকজ পাল |
| সময় | নভেম্বর ,২০২৬, বিকেল। |
| উৎসর্গ | স্বপন ধর |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
লেজ থেকে মুণ্ডু
—পংকজ পাল
লেজের দেখা মিললো যখন
মুণ্ডু খোঁজা চলবেই,
কলম যখন চলতে শুরু
অক্ষর তখন জ্বলবেই।
বইয়ের পাতায় খুঁজছো যারে
ছন্দ-হাতে পথ ধরে,
সে যে আছে মনের মাঝে
মিষ্টি কোনো সুর ভরে।
বাবা-মায়ের গল্পকথা
স্মৃতিতে দেয় দোলা,
পুরনো সেই আশীর্বাদে
দোরটি হলো খোলা।
আগের দিনের মিষ্টি স্মৃতি
মনের কোণে হাসে,
ছড়ার মুকুল ফুটবে এবার
খুশির জোয়ার ভাসে।
এবার তবে কানটি পাতো
ফোনে থেকো জেগে,
মুণ্ডু আমি খুঁজেই আনবো
সাতরঙা রং মেখে!