| কবিতা | অভিমানী জোছনা |
| কবি | পংকজ পাল |
| সময় | ফেব্রুয়ারি,২০২৬, রাত। |
| উৎসর্গ | রীতা পাল |
| লিখার স্থান | কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ। |
| সম্পৃক্ততা | প্রকৃতি দেখে |
| কবিতার বিষয় | প্রকৃতি |
অভিমানী জোছনা
পংকজ পাল
জোছনা হারিয়ে গেছে কবেই
ও বড্ড বেশি অভিমানী,
রাতের আকাশে ঝুলে থাকে
একচিলতে রূপালি আলো।
অন্ধকার এসে কাঁধে হাত রেখে
শোনায় পুরনো কাহানী,
যেখানে আলো আর ফেরে না কখনো
ভেঙে গেলে ভালোবাসা।
মেঘের আড়ালে লুকিয়ে কেবল
কার কথা যেন ভাবে,
অভিমান ধুয়ে আলো হয়ে সে কি
কোনোদিন ফিরে আসবে?