কবিতা নদী
কবি পংকজ পাল
সময় জুলাই,২০২৬, ভোর।
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

নদী
পংকজ পাল

​আমরা যে পথ ধরে হাঁটি
তার তিনটি বাঁক
স্মৃতি, স্বপ্ন, শ্রাবণ।

​অনেক বছর আগে
নদীটা শুকিয়ে যাওয়ার আগে বলে গিয়েছিল,
এই জলটুকু আগলে রাখিস, হারিয়ে ফেলিস না।

​আজকাল আমার ভালো লাগে না কিছু
শূন্য খাতের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকি
ভারি মায়ায় পড়ে যাই,
​সারাদিন কত চেষ্টা করি
কাউকে বোঝাতেই পারি না
ভালোবাসা না দিলে, একদিন তৃষ্ণায় শুকিয়ে
অদৃশ্য হয়ে যাব সবাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted