কবিতা বিদ্যারত্ন বিদ্যাসাগর
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ রশ্মিছটা
সময় ২০২৬
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী
Review This Poem

বিদ্যারত্ন বিদ্যাসাগর
******************
সুজিত কুমার ভৌমিক
*********************

বীরসিংহ-গ্রাম-প্রভব,তেজোদীপ্ত ভাস্কর,
দারিদ্র-তিমির নাশি,বিশাল বিদ্যাভাস্বর।।
কঠোর তপস্যা-বলে,অর্জিলে বিদ্যারত্ন,
ল্যাম্পের ক্ষীণ শিখায়,লভিলে জ্ঞান যত্ন।

তুমি নহ কেবল বিদ্বান, তুমি দয়ার পারাবার,
দীন-আর্ত-অনাথ-বন্ধু,করুণার অবতার।
বর্ণপরিচয় রচি,উপহার বঙ্গ শিশুরে,
মাতৃভাষা-বর্ণমালা,অমৃত-ধারা ঝরে।

নারীর অশ্রু-বারি দেখি,হইলে অশ্রুসিক্ত,
শাস্ত্র-বচন উদ্ধারিয়া,করিলে সমাজ রিক্ত।
বৈধব্য-শৃঙ্খল ভাঙি,জ্বালালে নব আশা,
রক্ষা করিলে বঙ্গনারীর,লুপ্তপ্রায় ভাষা।

কুসংস্কারাচ্ছন্ন জাতির,তুমি ধ্রুব জ্যোতি,
তব পদচিহ্ন ধরি,আজও চলি মোরা ব্রতী।
হে মহামানব, লহ মোর,সশ্রদ্ধ প্রণতি,
তোমার কীর্তি-গাথা রবে,যুগ যুগ ধরি অতি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted