কবিতা জলের জন্ম বৃত্তান্ত
কবি সৈয়দ মেহেদী হাসান
কাব্যগ্রন্থ বলতে না পারার শোকে
সময় 2015
কবিতার বিষয় প্রতিবাদ, রূপক, সমসাময়িক
Review This Poem

কোন ভাষা নাই–আকণ্ঠ জেগে ওঠে
মনের মধ্যে ক্ষোভ-বিদ্রোহের জ্বলন্ত অনল
বুকে রাখা তোর পা, আমি নামাই কিভাবে বল–
টগবগ টগবগ ঘোড়ার খড়ম
ল্যাংটা জন্মাইছি, ল্যাংটা যামু–কিসের শরম?
তোদের ছামাজিক-রাসনৈতিক টানাটানি
আমিতো শুধু আমাকে নিয়ে দৌড়াই, ততখানি–
যদ্দূর চোখ যায় চাউনির ভিতর ছেড়ে আরো দূর
হল ভাঙার পর হৃদয়ে যে ভাঙচুর চালায় দর্শক
রাগের মতন–কামের মতন; তবু দুনিয়া রবে চিরকাল–
তেমন আমারে দিতে আইসো না উল্টা ছবক…

বুঝি আমি ওই জলের কাহিনী
জল জন্মে জলের গর্ভে
পানির ভিতর সাঁতরায় পানি
মানুষতো খালি মানুষ বাঁছে
বেঁছে বেঁচে শুধরায় কতখানি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted