কবিতা মায়াজাল
কবি সমুদ্র দাস
সময় 25 march 2026
লিখার স্থান Dhaka
কবিতার বিষয় বিরহ
Review This Poem

উত্তাল সুরভিত গগন
বহিয়াছে শ্রাবণের বান,
আঁখি পল্লব জুড়ায় যেন
দেখে প্রকৃতির দান।
ঝড়ে বাজায় চালে তাল
নিশিরাত্রে ভাঙছে যেন
সকল কলুষতার কাল।
দেহ পেল প্রাণ;
আত্মায় পায় মন;
তুমি পেলে সুখ;
আমায় দিলে শুধু
তোমারই স্মৃতির রূপ।
আজ প্রকৃতি করেছে খেলা
নিদারুণ এই সন্ধ্যাবেলা
হবেনা ভোর
আর কাটবেনা তোমারই ঘোর।
থেমেছে বাদল
আর নেই মেঘ,
করবেনা ক্রন্দন,
শুকিয়েছে জলধি,
ভুবন ভিজবেনা জলে
প্রকৃতি হবে না মাতাল
আর তোমারই মায়াজালে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted