| কবিতা | এসো ফিরে কবি |
| কবি | সমুদ্র দাস |
| সময় | 7 may 2026 |
| উৎসর্গ | Kobiguru |
| লিখার স্থান | Dhaka |
| কবিতার বিষয় | রূপক |
হে কবি,
এসো ফিরে আবার মাতৃকোলে,
ফিরে এসো বৈশাখের ঐ গানে
ছন্দের নূপুর বাজাও আপন মৃদঙ্গের তালে।
হে কবি,
বিশ্ব আজ জর্জরিত,
ভয়ানক কালগ্রাসে অরুণ আজ অস্তমিত।
ফিরে এসো,হও মোদের ঋত্বিক,
দর্শন করাও মোদের সত্যের প্রতীক।