| কবিতা | তুমি না ভালোবাসলে |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | প্রেম |
তুমি না ভালোবাসলে
ভালোবাসা কী জানতাম না।
তুমি না ভালোবাসলে
বুকে এত প্রেম আছে জানতাম না।
তুমি না ভালোবাসলে
ভালোবাসা নিয়ে এত কবিতা লিখতাম না।
তুমি না ভালোবাসলে
একা হয়েই থাকতাম
জীবন আমার মরুভূমির মতো হয়ে যেত।
তুমি না ভালোবাসলে
জীবন আমার খরা হয়েই থাকতো
তুমিই প্রেমের বন্যা হয়ে আমায় বাঁচালে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১০/৮/২০২৬