কবিতা পাতাবাহার
কবি তাছনীম বিন আহসান
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, স্বাধীনতা
Review This Poem

এই অসুখের দুনিয়ায় সবাই সুখ খোজে।
সুখ খোজে তিন চাকার রিকশাচালক রহমত আলী,
সুখ খোজে কাঁচের ঘরে বসে থাকা সালমান সাহেব,
সুখ খোজে চার দেয়ালে বন্দি হয়ে পড়া একলা বৃদ্ধা,
সুখ খোজে গভীর সাগরে নৌকা ভাসানো জলদস্যুও!
সুখ খোজে ফুটপাতে ঘুমিয়ে থাকা পরিচয়হীন এতিম শিশুটা,
সবাই সুখ পাওয়ার আশায় ছড়ায় কত ফিকিরের জাল!
সবাই সুখ খোজে,
সবাই সুখ চায়-
নিজের মত করে।
মায়াবী রূপকথা এই সুখ,
যেই ঠিকানায় কেউই পৌছাতে পারে না।

এই অসুখের দুনিয়ায় সবাই সুখ খোজে।
সুখ খোজে গলির মোড়ের বিড়ির দোকানি মোখলেস মামা,
সুখ খোজে বড় বাজারের চালের ব্যাবসায়ী সুরুজ ভাই,
এমনকি সুখ খোজে সন্যাসী বাউল কবিরাও!
সুখ খোজে বাড়ির কাজের মেয়ে আর বাড়ির মালিকের বউ,
সুখ খোজে পথের ভিখারি,
সবাই সুখ খুজে খুজে কাটিয়ে দেয় জীবন!
সবাই সুখ খোজে,
সবাই সুখ চায়-
নিজের মত করে।
আশ্চর্য শব্দ এই সুখ,
যার অর্থ আসলে কেউই জানেনা।

এই অসুখের দুনিয়ায় সবাই সুখ খোজে।
সুখ খোজে চিত্রশিল্পী আর রাস্তায় ফুলের মালা বিক্রি করা ছোট্ট মেয়েটা,
সুখ খোজে ফুটপাতে হেটে চলা বেকার যুবক,
এমনকি সুখ খোজে ইমার্জেন্সির ডাক্তারও!
সুখ খোজে হাজার মাইল দূরদেশে থাকা প্রবাসী,
সুখ খোজে প্রথম প্রেমে পরে ব্যাকুল হওয়া কিশোর-কিশোরী,
সবাই সুখের খোজ পেতে বিলিয়ে দেয় কত সহশ্র মহুর্ত!
সবাই সুখ খোজে,
সবাই সুখ চায়-
নিজের মত করে।
অচিন পাখি এই সুখ,
যাকে খাচায় ধরার উপায় কেউই বোঝেনা।

এই অসুখের দুনিয়ায় সবাই সুখ খোজে।
সুখ খোজে ব্যস্ত কর্পোরেট অফিসার সাজ্জাদ হোসেন,
সুখ খোজে কাঁচা মাটির কৃষক সামসুল শেখ,
এমনকি সুখ খোজে মঞ্চে দাঁড়িয়ে থাকা জনপ্রিয় অভিনেতাও!
সুখ খোজে সংসার সামলানো মধ্যবিত্ত গৃহিণী রুপা,
সুখ খোজে কারাগারে দন্ডপ্রাপ্ত আসামী,
সুখের কামনায় মানুষ ভুলে যায় পরিচয় !
সবাই সুখ খোজে,
সবাই সুখ চায়-
নিজের মত করে।
অনন্ত তৃষ্ণা এই সুখ,
কোনভাবেই এ তৃষ্ণা কখনো মেটে না।

#তাছনীম

guest
0 Comments
Newest
Oldest Most Voted