| কবিতা | অব্যক্ত অনুভুতি |
| কবি | মহুয়া মৌ |
| সময় | ১২ঃ৪১ |
| উৎসর্গ | একজন |
| লিখার স্থান | ঢাকা |
| সম্পৃক্ততা | প্রেম |
যখন আমি তোমার পাশের হাটি,
খানেকটা গর্বের হাসি হেসেই বসি তোমার পাশে,
দূরে থেকেই শুনতে পাই, অনেকের অব্যক্ত অনুভুতি,
“কি সহজের পেয়ে গেলো! কি বড়াই চোখে!!”
সে কেউ না-ই বা জানলো
কিভাবে আমি কতটা পাড়ি দিয়ে গেলাম তোমার কাছে।।
সহজে কিছুই হয়না, এখন বুঝি
যে থাকার না সে কখনোই থাকেনা
বরং অনেক কিছু শিখিয়ে চলে যায়।
আর যে নিজের হবার কঠিন পথে ওপারে থাকে।
ভীষণ চোখের জলে ভিজে
অথবা নির্জলা প্রেমের খরায় পুরো তাকেই পাওয়া যাই!!