| কবিতা | সনেট: আদরে রেখেছি |
| কবি | মাহমুদুল মান্নান তারিফ |
| সময় | রচনা: ০৯ আগস্ট ২০২৬ |
| উৎসর্গ | মাহবুবার প্রতি গভীর ভালোবাসা সরূপ। |
| লিখার স্থান | বিয়ানীবাজার, সিলেট। |
| সম্পৃক্ততা | মাহবুবার প্রতি গভীর ভালোবাসা সরূপ। |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রেম |
সুস্মিতার ভালোবাসা বুকে জমা রেখে,
তার মাধ্যমে দেখি পৃথিবীর সুখ।
সুখের দরজা তার, মনে পাই খোঁজে—
দুঃখ নামক চাবিতে সে দরজা খুলি।
সুনয়না সুকেশীর—প্রেমের আলয়,
সুবাসিত, সুশোভিত স্নেহের বাগান।
বাগানের যত স্নেহ ঝরে না বাতাসে,
কথা মোহনীয় করে উচাটন মন।
সে আমার প্রিয়তমা, চোখে রাখে চোখ,
ভালোবাসে, দেয় ভরে প্রেমের সংসার।
নীরব নিভৃতে চলে প্রেমের মহড়া,
হৃদয় গভীরে তারে সাদরে রেখেছি।
আদরে রেখেছি তারে মুখের ভাষায়,
কলমের কালি দিয়ে তার কাব্য লিখি।
রচনা: ০৯ আগস্ট ২০২৬
নিয়ম: ৮+৬=১৪, অমিত্রাক্ষরে অন্তঃমিল।