কবিতা একজন ছিলো!
কবি মেহেদী হাসান অপু
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

ধরে নাও, কাল সকালে ঘুম থেকে উঠে শুনলে আমি আর নেই,
হারিয়ে গেছি—
যেখানে যোগাযোগের সব পথ চিরতরে বন্ধ।
​তুমি কি খুব স্বাভাবিকভাবে তোমার দিনটা শুরু করতে পারবে?
​নাকি হঠাৎ বুকের ভেতরটা হাহাকার করে উঠবে—
কিঞ্চিৎ পাগল সেই মানুষটা সত্যি সত্যি বিদায় নিয়ে নিলো?
​তোমার খুব বেশি আনন্দের দিনে, কিংবা খুব বিষণ্ণ কোনো সন্ধ্যায়—
অথবা মন খারাপের কোনো নির্ঘুম রাতে,,,
​হঠাৎ কি মনে পড়ে যাবে না, একজন ছিল?

guest
0 Comments
Newest
Oldest Most Voted