কবিতা মাঠ কাঁপালো জিকা, সালেহ
কবি মাহমুদুল মান্নান তারিফ
সময় ১০ জুলাই ২০২৬
উৎসর্গ মিশরীয় ফুটবলারদের উপলক্ষে
লিখার স্থান বিয়ানীবাজার, সিলেট।
সম্পৃক্ততা আর্জেন্টিনার বিপক্ষে প্রকৃত জয় মিশরের ছিল।
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

মাঠ কাঁপালো জিকো, সালেহ— আর্জেন্টিনা ধস,
মিশরকে জিততে দিলো না, মেসি-পলের বস।

ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের কূটকৌশলের শিকার,
জুলুম করে বীর হানিদের, মানায় জোরে হার।

লাশিন, আশুর, হাসানেরা— খেলায় দুরন্ত,
নিকোলাস তাগলিয়াফিকো ছিল ঘুরন্ত।

রোমেরো, মোলিনা— আরও যত খেলোয়াড়,
তাদের দিকে চেয়ে রইল তাদের ফলোয়ার।

বল আসে না তাদের পায়ে, জিকো করে গোল,
আতিয়াদের গায়ে চালায় আলভারেজরা হুল।

ফার্নান্দেজ ও অ্যালিস্টারের গড়াগড়ি মাঠে,
দুর্বল হয়ে মার্টিনেজরা খেলার মাঠে হাঁটে।

মোস্তফা শোবিরের দাপট— পারেদেসদের বিষ,
শোবিরের দাপটে মেসির পেনাল্টিও মিস।

মেসি কাঁদে গোলের ঝরে, জিকোর অধীন খেল,
জয়ী হওয়া মোস্তফাদের রেফারি দেয় ফেল।

ইবরাহিমরা পায় পেনাল্টি— দেওয়া দূরে থাক,
তাদের করা বৈধ গোলও ফিফা বলে ‘রাখ’।

চারটি গোলের পাওনা তারা— দুটি নিল চোর,
ফিফা কি আর সঠিক আছে? ফিফা জুলুমখোর।

মেসিরা একটিও গোলের পায় না নাগাল খেলে,
অবাধ, পক্ষপাতহীন হলে কাঁদত আঁখি মেলে।

অত্যাচারের শেষসীমানা রেফারি নেয় দেখে,
ফিফার এমন জুলুমবাজি— দেখেছে বিবেকে।

মুসলিম দেশের জন্যে তো না ফিফা নেবে তারা,
কূটকৌশল আর জুলুমবাজি করে যাবে যারা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted