| কবিতা | শব্দের রূপ |
| কবি | কামরুন নাহার |
| কবিতার বিষয় | সমসাময়িক |
শব্দ শব্দ খেলি না আজ বহুদিন,
শব্দের পরিহাসে শব্দ হারিয়ে যায়,
শব্দের পরাজয়ে শব্দরা জিতে যায়,
শব্দ নিছক শব্দ হয়ে গৃহকোণে রয়ে যায়!
শব্দরা বাতাসে ভেসে বেড়ায়,
শব্দের অতিরঞ্জনে শব্দরা কাক হয়ে যায়,
শব্দ কখনো হাসে, কখনো কাঁদে,
সেই একই শব্দ কখনো নিঃশব্দ হয়ে নীরব হয়ে যায়;
শব্দ ছন্দ হয়ে কখনো হয়ে যায় গান, কখনো কবিতা;
কখনো ভাষণ, কখনো শাসন, কখনো শোষণ;
আবার কখনো হয়ে ওঠে বারুদ;
সেই একই শব্দ কখনো হয় শালীন, কখনো অশালীন;
কখনো মধুর, কখনো বিধুর!
শব্দের জোরে কেউ হয় ভৃত্য, কেউ মহাজন!
শব্দই মূলত এক মুখোশ, এক খোলস,
এক দৈব অলংকার!
সফেদ বিহঙ্গ
(কামরুন নাহার)