| কবিতা | নীল |
| কবি | মোঃ নাঈম আজিজ |
| কবিতার বিষয় | আশা, প্রেম, রূপক |
তুমি সেই নীল
যে জীবনে আসার আগে,
আমি করতাম ঘৃণা বর্ষাকাল।
আকাশের গর্জন- সেতো যেন ভাঙা স্বর।
তুমি সেই নীল,
ঘুমে স্বপনে, যার চাহনিতে
আমি হারাই বনে বনে।
তুমি এলে তাই,
জীবনের সব ঋতু
পেলো নতুন পরিচয়।
তুমি এলে,
নীল আকাশে বাঁধলাম এক ঘর।
যেথায় আমি তোমায় নিয়ে
থাকবো জীবনভর।