কবিতা সত্যের প্রতিধ্বনি
কবি মোঃ নাঈম আজিজ
উৎসর্গ কবির পিতা ও মাতা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, রূপক
Review This Poem

তুমি জানতে চেয়েছো, আমি কে?
কেন বলি নিজের কথা?
কারণ তুমি দিক হারা স্রোতে ভেসেছ,
আমি সেই তরী, যা পৌঁছায় তীরে সঠিকতা।

আমি ইউলিসিসের উপর পসেইডনের অভিশাপ,
যা ঢেউয়ে ঢেউয়ে দোলায়।
আর আমি ই এথেনার করুণা,
যা তীরে পৌঁছাতে সহায়।

আমি নলের হারানো রাজ্য, দময়ন্তীর বিচ্ছেদ ক্রন্দন,
আর আমি ফিরে পাওয়ার সুখে তাঁর নীরব পদধ্বন।
আমি দুঃখে ঝরা অশ্রুর গভীরতা, নিঃস্ব লগ্ন ছায়া,
আমি সুখের জোয়ারে ফুটে ওঠা আলো, অন্ধকারের রায়া।

আমি হারানোর বেদনার পলক,
যে ক্ষত থাকে চিরকাল।
আর আমিই ফিরে পাবার দীপ্তি,
যা করে শূন্যতায় ভাস্কর্যের সৃষ্টি।

আমি সততা, আমি সত্য
যুগে যুগে আমি ফিরিয়া আসি,
মিথ্যা রে করি ধ্বংস।
আমি অনন্তের প্রতিধ্বনি,
আমি ন্যায়, আমি আলো।
যুগে যুগে ফিরে আসি
মিথ্যাকে করি চূর্ণ,
সত্যে করি পূর্ণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted