| কবিতা | প্রিয়তমা |
| কবি | জহিরুল ইসলাম রুবেল |
| সময় | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
| উৎসর্গ | প্রিয় মানুষটাকে |
| লিখার স্থান | কুয়াকাটা সমুদ্র সৈকত |
| সম্পৃক্ততা | প্রেম |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
ভেবেছিলাম তুমি সঠিক মানুষ
ভেবেছিলাম তুমি মিষ্টি একটা ফুল,
আজ দেখি ফুলটায় ছিল অনেক কাটা
তুমি মানুষটাই ছিলে ভুল।
কেঁদে ছিলাম আমি! কেঁদে ছিলো হৃদয়!
তোমায় হারানোর শোকে,
জায়নামাজ আর মসজিদের দেয়াল গুলো জানে
কতটা চেয়েছিলাম তোকে।
প্রিয় যতটা কষ্ট দিয়েছো! ভালোবাসা ততটা দেওনাই!
তবুও তোমায় করে দিয়েছি ক্ষমা!
কেউ না জানুক আমি তো জানি
তুমি আমারই প্রিয়তমা।
বিরহী চোখে অকাল শ্রাবণ! বুকের মাঝে শত শত আঘাতের দাগ,
অভিমান শেষে আবার ফিরে এসো, হৃদয়ে লেখা হোক প্রেম অনুরাগ।