| কবিতা | মৃত্যু এসে ডেকে গেল |
| কবি | জহিরুল ইসলাম রুবেল |
| সময় | ০২ই আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ |
| উৎসর্গ | "জীবন ও মৃত্যুর চিরন্তন সত্যকে উৎসর্গ।" |
| লিখার স্থান | সরকারি তিতুমীর কলেজ ঢাকা |
| সম্পৃক্ততা | চিরন্তন সত্য |
| কবিতার বিষয় | জীবনমুখী, মৃত্যু |
একাকীত্ব, ডিপ্রেশন,নিঃসঙ্গতা, হতাশা
ভাবনা এলোমেলো!
অস্থিরতায় কাটছে সময়,
বোধহয় মৃত্যু এসে ডেকে গেল।।
অযত্ন অবহেলায় কেটে যায় সময়
ইবাদাতহীন কেটে যায় প্রতিটা রাত প্রতিটা দিন,
একবারও মৃত্যুর কথা হয়না স্মরণ
একবারও কুরআন খুলে হয়না পড়া সূরা ইয়াসীন!
বন্ধু কিংবা কাছের মানুষ
আরো আছে অর্থ-সম্পদ ধন,
আজকাল যা পাওয়া যায় নতুন কিছু
এক সময় তা পুরাতন।
সঠিক পথে চলো প্রিয়
শান্তি খুঁজো কান্নাতে,
মরলে দুজন যেন থাকতে পারি
একই সাথে জান্নাতে।