| কবিতা | প্রেম |
| কবি | ফরিদ হোসেন |
| সময় | জুন ২০২৬ |
| উৎসর্গ | আহনাফ হোসেন কে |
| লিখার স্থান | যুক্তরাষ্ট্র |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রেম, রূপক |
যে সরক ডুবে যায় না-
বাঁধ ভাঙা প্লাবনের জল-এলে !
সে সরক তোমার- সংরক্ষিত হৃদয়,
আচরণে যে কঠোর অবিদয় ।
আর প্লাবনের জল -আমার ভালোবাসা,
ভিজিয়ে দিতে গেলে শুকিয়ে যাওয়ার ভয় থাকে
বিচ্ছেদের ভয় থাকে শুধু প্রেম হলে !
বাতাসের প্রবাহ কিছুরই ধার ধারে না
নাপাক ছুঁয়ে এলেও সে অচ্ছুত হয় না ।
প্রেম জন্মান্ধ-সে সূর্যের তাপ চিনেছে
চেনে না কোনকালেই আলোর কনা ।