| কবিতা | ভিজিয়ে দিও দু’আঁখি |
| কবি | মাহমুদুল মান্নান তারিফ |
| সময় | ২১ মে ২০২৬ |
| লিখার স্থান | বিয়ানীবাজার, সিলেট। |
| কবিতার বিষয় | অন্যান্য |
ওরে পাখি যাচ্ছ কোথা, যাও না একটু বলে যাও,
যাও যদি মদিনা আমার সালামখানি পৌঁছে দাও।
নবীর রাওদায় সালাম দিতে, নিত্য শুধু মন টানে,
ওরে ও মনপাখি ভাই লিখেছি না'ত তাঁর শানে।
দরূদ-সালাম পাঠাই দিলাম, তব স্বরে তুমি নাও,
যাও যদি মদিনা আমার সালামখানি পৌঁছে দাও।
মদিনারই ফুল বাগানে, জিরিয়ে নিলে ও পাখি,
এ অভাগার পক্ষ থেকে, ভিজিয়ে দিও দু'আঁখি।
যাঁরই প্রেমে পাগলপারা, তাঁকে বল শাল উঠাও,
তব চোখে দেখবে পাগল তাতে যখন তুমি চাও।
লিখব কি গো মনের কথা —মন লেখেছে কছন্দ,
আমার বাড়ির চেয়েও আমার,নবীর বাড়ি পছন্দ।
এ কথাটা বুঝিয়ে দিও, রাওদার দেখা যখন পাও,
যাও যদি মদিনা আমার সালামখানি পৌঁছে দাও।
তারিফ বলে সবর করে, রইবে যে গো কতদূর
রাওদা গিয়ে পড়বে কবে, অসংখ্য দরূদ মধুর।
শিগগিরই যাও ওরে পাখি, ত্বরা করে ডানা বাও-
সহে না যে মন পাখিরে, নবীজীরে সালাম দাও।
রচনার তারিখ: ২১ মে ২০২৬
রচনার স্থান: বিয়ানীবাজার,সিলেট।