| কবিতা | সত্যের অভয়াশ্রম |
| কবি | হাবিব হেলাল |
| কবিতার বিষয় | রূপক, সমসাময়িক |
আয়নার গায়ে মুখোশ সেঁটে যায়
মৃত্তিকা কষায়িত শিল্প
শ্লোগানের পোশাকে
মফ¯^ল জলবায়ুর ক্ষতচিহৃ
পাতাহীন হিজল দুলছে
নগরীর চিরলহাসি নিচে শ্মশান
ধার করা জ্যোৎস্নায় মুখগুলো জ্বলে
রাষ্ট্রের অন্ধগলি
নীরবতাই এখন
সত্যের সর্বশেষ অভয়াশ্রম
তবুও আমি লিখি