কবিতা কতদূর মদিনা
কবি মাহমুদুল মান্নান তারিফ
কাব্যগ্রন্থ আঁধারে আলোর নবী
সময় ২০০৮
উৎসর্গ প্রিয়নবী (সা) 'র দরবারে
লিখার স্থান বিয়ানীবাজার, সিলেট।
কবিতার বিষয় অন্যান্য

কতদূর বল নবী- মদিনা তোমার,
বলে দাও কোন্ পথ, হেঁটেই যাব?
শারীরিক ক্লান্তিটা, যাক বেড়ে যাক,
তবুও ত প্রিয় "তব" --দিদার পাব।।

মনে সাধ জিয়ারাত, করব যখন,
প্রাণভরে কিছু না'ত, গাইব তখন।
আশেকান চলে যান, যখনতখন,
সামর্থ্য নেই হেথা -কেমনে যাব?

চেষ্টা করেছি যেতে, তোমার সকাশ,
করতে পারিনা কথা,ভাষায় প্রকাশ।
বেদনার গান শুনো, হে প্রিয় রাসূল!
কখন চরণে ধরে-----ঠোঁট মিলাব?

দরূদ নামক মালা, হৃদয়ে বেঁধে,
দিদার আশায় মন, ওঠে যে কেঁদে।
প্রত্যাশা করে মন -স্বপ্নে দিদার,
মন চায় দরূদের --মালা পরাব।।

সংগীতগ্রন্থ: আঁধারে আলোর নবী (২০০৮)

guest
0 Comments
Newest
Oldest Most Voted