| কবিতা | ছোট্ট যদি হতাম আবার |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
ছোট্ট যদি হতাম তবে
রুখত না কোন বাঁধা
হাডুডু আর কানামাছি
গোল্লাছুট আর ডাঙ
ব্যাটে বলে উড়াই দিতাম
আকাশ সীমা গাঙ
বাল্যকালে খেলা হত
খোলা ম্যাচের তাস
রোদ দুপুরে রান্না হত
ডাল খিচুড়ি ভাত
ছোট্ট বেলায় পুতুল বিয়ে
ভোজন টিফিন টাকা
সেই দিনটা হারিয়ে গেছে
মায়া সবি ফাঁকা