কবিতা হাবিবুল্লাহ কামলিওয়ালা
কবি মাহমুদুল মান্নান তারিফ
সময় ১২ ডিসেম্বর ২০১২
লিখার স্থান বিয়ানীবাজার, সিলেট।
সম্পৃক্ততা আরব মরুর বুকে নবীজীর তাশরিফ ও মাখলুকাতের দরূদ।
কবিতার বিষয় অন্যান্য

স্বরবৃত্ত: ৪+৪+৪+৪
জোছনা রাতে তারকা হাসে, পূর্ণ আভায় চন্দ্র হাসে,
ভোর বিহানে সূর্য হাসে, এ রাবিউল আউয়াল মাসে।
ফুল-বাগানে গুনগুনিয়ে মৌমাছি গায় ছাল্লে আলা,
মরুর বুকে তাশরিফ আনেন হাবিবুল্লাহ কামলিওয়ালা।।

সাগর নদীর ঊর্মি দোলে, তাঁর খুশিতে পাহাড় দোলে,
পুলকিতে কা'বা দোলে, এলেন কে আমেনার কোলে?
জিন-মালায়েক সমকণ্ঠে, ভেজেন দরূদ ছাল্লে আলা,
মরুর বুকে তাশরিফ আনেন হাবিবুল্লাহ কামলিওয়ালা।।

গাছগাছালি বনের যতো, পাখপাখালি গাছের যতো,
হাওয়ায় উড়ে খেচর যতো, প্রাণী বেড়ায় শতোশতো।
স্বস্বভাষায় প্রাণখোলে গায় নাবীর দরূদ ছাল্লে আলা,
মরুর বুকে তাশরিফ আনেন হাবিবুল্লাহ কামলিওয়ালা।।

রচনা: ১২ ডিসেম্বর ২০১২

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments