কবিতা ঈদে মিলাদুন্নাবী (সা)
কবি মাহমুদুল মান্নান তারিফ
সময় ২ ডিসেম্বর ২০১৬
লিখার স্থান বিয়ানীবাজার, সিলেট।
সম্পৃক্ততা প্রিয়নবীর জন্মদিন ও আগমনের সুসংবাদ।
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

অমানিশা দুনিয়ায় এলেন যে নূরনবী,
তাওরাত, যাবুরের বাণীসব মুলতবী।
ইঞ্জিল ছেড়ে দিয়ে বুকে বাঁধো কুরআন—
সবটার সারাংশ এ যে আল-ফুরকান।

আল্লাহু আকবার! নবী তাঁর মাহবুব,
নবীদের শেষ নবী আহমাদ মাহমুদ।
হাশরের ময়দানে পিলাবেন কাওছার,
গুনাহগার উম্মত পাবে শাফাআত তাঁর।

রাসূলের আগমনে তমিস্র নিবারণ,
স্বপ্ন তো সত্যিই আমেনার বিবরণ।
উজ্জ্বল নূরখানা জ্বলে ওঠে সম্মুখ,
স্বস্তির নিঃশ্বাস —চারিদিক উন্মুখ।

সিরিয়ার উঁচু উঁচু দালানেই দীপ্তি,
গর্ভের সন্তান, – দেন তাঁকে তৃপ্তি।
উদয়ন হলো যবে –মানবতা লুপ্ত,
ইসলাম জেগে তুলে সবকিছু সুপ্ত।

ঈদে মিলাদুন্নবী –নন্দিত চিত্ত,
নবীপ্রেমে মুমিনের অন্তর সিক্ত।
নবীজীর বাণী তিনি দোয়া খালিলুল্লা’র,
নবীদের অনন্য খালিল তো আল্লা’র।

নবী ঈসা রূহুল্লা’, দেন তিনি সংবাদ—
তবে তাঁর উম্মাতে কেন এত মতবাদ?
মুস্তাফা আহমাদ সাথে তাঁর হেকমত,
মতভেদ ভুলে গিয়ে হও তাতে একমত।

হৃদয়ের মুছে কালি, করো কালো দিল সাফ;
তাঁর দিল দয়াভরা, আল্লা’র ইনসাফ।
তাঁর দ্বীন ইসলাম —প্রিয় সৎকর্ম,
ইসলাম আল্লা’র —মনোনীত ধর্ম।

ইসলাম সার্থক —-ধর্মই শান্তির,
দুনিয়ার বাদবাকি, ধর্মই ভ্রান্তির।
আউয়ালে রবিউল হাসে চাঁদ ও সূর্য,
আগমনে যাঁর তিনি —সূর্যেরও সূর্য।

নবীদের সাইয়িদ —রহমত বিশ্বের,
কাণ্ডারি পাপিদের, এতিম ও নিঃস্বের।
দুনিয়ার ইনসান করো তাঁর ইত্বাআত,
রাসূলের পথে চলে করো লাভ হিদায়াত।

ইক্বামাতে ইসলামে মুসলিম হও বের,
অবসান তাগুতের সময়ের হেরফের।

রচনাঃ ২ ডিসেম্বর ২০১৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted