| কবিতা | মরহুমার জন্য প্রার্থনা রইলো |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | নভেম্বর, ২০২৪ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
দুনিয়া খুব অদ্ভুত আর গোল।
এখানে মানুষ নামের যে প্রজাতি বাস করে তারাও অদ্ভুত।
এরা মরে ভূত হয়ে গেলেও দিব্যি হেসে বলে “ভালো আছি”।
আসলে ভালো নেই। আসলে বেঁচে নেই।
মরে লাশ হয়ে গেছি। খালি কাফনের বদলে গায়ে জড়াচ্ছি–
আধমরা ক্লাবের জার্সি। আর তুমিওতো মারা গেছো সেই কবে!
দূরের কেউ এসে তোমাকে কোথাও দেখেছে বললে খুব অবাক হই।
যার মৃত্যু আমি নিজে দেখেছি, তাকে কোথাও দেখা যাবে কিভাবে!?
হ্যাঁ, আমি তোমাকে মৃতই ভাবি।
রোজ রাতে তোমার রুহের মাগফেরাত কামনা করি।