| কবিতা | অদৃশ্য হস্তক্ষেপ |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | জুলাই, ২০২৩ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
বছরের শুরুতে একদিন চাঁদ দেখতে ছাদে উঠেছি,
কিন্তু সেদিন ছিলো অমাবস্যা।
ঈদে মামাবাড়ি গেছিলাম,
রাত করে বিলের ধারে হাঁটতে গিয়েছি চাঁদ দেখবো বলে।
সেকয়দিন পুরোটা আকাশই ছিলো মেঘে ঢাকা।
আজ হুট করে ঘুম ভেঙে গেলো সময়ের আগে,
মনে হলো চাঁদ দেখি।
জানালার পর্দা সরিয়ে দেখি দিন হয়ে গেছে।
প্রতিদিন কতোজন কতোকিছু চায়, কতোকিছু করে ফেলে!
অথচ আমি শুধু একটা চাঁদ দেখতে পারি না।
যেরকম তোমার সাথে দেখা করতে চাই,
কিন্তু ঐ সামান্য দেখাটাই করতে পারি না।